বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াসিমের বাড়িতে চলছে শোকের মাতম

news-image

আমিরজাদা চৌধুরী

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে নিজ দোকানের কর্মচারীর ছুরিকাঘাতে নিহত মো. ওয়াসিমের (২১) গ্রামের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতলী গ্রামে চলছে শোকের মাতম। আদরের সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই বারবার কান্নায় ভেঙে পড়ে মূর্ছা যাচ্ছেন মা স্বপ্না বেগম ও বাবা খায়েশ মিয়া। বন্ধুর মৃত্যুতে শোকাহত ওয়াসিমের বন্ধুরাও। পরিবারের সদস্যদের দাবি দ্রুত ওয়াসিমের মরদেহ যেন দেশে ফেরত আনার ব্যবস্থা করে সরকার। পাশাপাশি ওয়াসিমের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা।

নিহতের পারিবারক সূত্রে জানা যায়, গত সাত মাস আগে সাত লক্ষ টাকা ঋণ নিয়ে দক্ষিণ আফ্রিকা যান ওয়াসিম। সেখানে গিয়ে বড় ভাই জসিমের সঙ্গে কেপটাউন শহরের বসবাস করছিলেন ওয়াসিম। কেপটাউন শহরে জসিমের একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। দুই ভাই মিলে একসঙ্গে সেই দোকান চালাতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জসিম তার ছোট ভাই ওয়াসিমকে দোকানে রেখে নিমন্ত্রণ খেতে অন্য স্থানে যান। নিমন্ত্রণে যাওয়ার আগেই সর্বশেষ ভাইয়ের মুখখানা দেখেছিল জসিম। ঘটনার দিন রাতে ওয়াসিমের সঙ্গে তাদের দোকানের একজন কর্মচারী ছিলেন। সেই কর্মচারী ওয়াসিমকে নেশাজাতীয় খাবাই খাইয়ে অচেতন করে প্রথমে ছুরিকাঘাত করে এবং পরে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। এরপর দোকানে থাকা নগদ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ওয়াসিমের স্বজনরা। পরে শুক্রবার সকালে জসিম দোকানে এসে তার ছোট ভাই ওয়াসিমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর দ্রুত ভাইয়ের মৃত্যুর সংবাদটি মোঠোফোনের মাধ্যমে গ্রামের বাড়িতে জানায়।

ওয়াসিমের মুত্যর খবরে আমতলী গ্রামে শোকের ছায় নেমে এসেছে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে বাবা খায়েশ মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছেলে হারানোর শোকে পাথর হয়ে গেছেন তিনি, আর ওয়াসিমের মা স্বপ্না বেগম বারবার কান্নায় ভেঙে পড়ে মূর্ছা যাচ্ছেন। এছাড়া নিজেদের বন্ধুর অকাল মৃত্যুতে শোকাহত ওয়াসিমের বন্ধুরাও। ওয়াসিমের পরিবার ও এলাকাবাসীর দাবি দ্রুত যেন তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করে সরকার।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা