বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় গলা কেটে ব্রাহ্মণবাড়িয়ার ওয়াসিমকে হত্যা

news-image

দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের কর্মচারী গলা কেটে ও ছুরিকাঘাতে মো. ওয়াসিম (২১) নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওয়াসিম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে।

নিহতের পিতা খায়েশ মিয়া জানান, গত সাত মাস আগে ওয়াসিম দক্ষিণ আফ্রিকা যান। সেখানে ওযাসিম তার বড় ভাই জসিমের সঙ্গে কেপটাউন শহরে বসবাস করতেন। কেপটাউন শহরে জসিমের একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। ওয়াসিম ও জসিম দুই ভাই মিলে সেই দোকান চালাতেন। কিন্তু জসিম বৃহস্পতিবার রাতে ওয়াসিমের সঙ্গে দোকানে ছিলেন না। ওইদিন রাতে দোকানে এক কর্মচারী ওয়াসিমকে নেশা জাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে গলা কেটে এবং ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর ওই কর্মচারী দোকানে থাকা নগদ টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়। পরে শুক্রবার সকালে জসিম দোকানে এসে ওয়াসিমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর সকালে মুঠোফোনে ওয়াসিমের মৃত্যুর বিষয়টি গ্রামের বাড়িতে জানায় তিনি।

এদিকে ওয়াসিমের মৃত্যুর সংবাদে আমতলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা স্বপ্না বেগম।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা