বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে এক কৃষকের নয় গরু চুরি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত বুধবার রাতে এক কৃষকের নয়টি গরু চুরি হয়েছে। ওই কৃষক উপজেলার ইব্রাহিমপুর পূর্ব পাড়ার হাজারী বড়ির হাজী কালু মিয়া। গরুগুলির মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। জানা যায়, চারিদিকে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় গভীর রাতে একদল চোর নৌকা নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে কৃষক কালু মিয়ার গোয়াল ঘর থেকে নয়টি গরু নিয়ে চম্পট দেয়। সকালে উঠে গোয়াল ঘরের দরজা খোলা দেখে তার নয়টি গরু চুরি হয়ে যাওয়ায় ওই কৃষক কান্নায় ভেঙ্গে পড়েন। ওই গ্রামের নাসির মুন্সি, তৌহিদ খন্দকার, আজ্জম সরকার আমজাদ হোসেন জানান, গত কয়েকদিন যাবত চোরের উপদ্রপ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। পার্শ্ববর্তী কয়েকটি গ্রামেও ১০/১২টি গরু চুরি হয়েছে। তারা আরও জানান, বর্ষা মৌসুমে প্রতি বছর গরু চোরের উপদ্রপ বেড়ে যায়। এছাড়াও উপজেলার আহম্মদপুর, রাধারনগর, ফতেহপুর, দাপুনিয়া, মিরপুর, মহেশপুরেও গরু চুরির খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা