,

অনেক তারকার এক ছবি

news-image

কেয়া, সাইমন, মৌসুমী হামিদ, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, বিপাশা কবীর, ডিজে সোহেল এবং মিশা সওদাগর ও মার্শাল আর্ট এক্সপার্ট নায়ক রুবেলের মতো অনেক তারকাকে একসঙ্গে নিয়ে সফল পরিচালক সাফিউদ্দিন সাফি নির্মাণ করেছেন ‘ব্ল্যাকমানি’। নতুন প্রযোজনা সংস্থা মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সামাজিক অ্যাকশনধর্মী এ ছবিটি ৭ই আগস্ট ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। ছবিটি ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র এবং মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অনুমোদন লাভ করেছে। তারকাসমৃদ্ধ এ ছবির গানগুলো ইউটিউবের মাধ্যমে ইতিমধ্যে দর্শক হৃদয়ে ঝড় তুলেছে। বাবুল আহমেদ নিবেদিত ‘ব্ল্যাকমানি’ ছবির মাধ্যমে লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন। ছোট পর্দার আলোচিত মুখ মৌসুমী হামিদের সিনেমায় আত্মপ্রকাশ দর্শকদের জন্য একটি বাড়তি পাওনা হবে বলে পরিচালক সাফিউদ্দিন সাফি জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্ল্যাকমানি’ ছবিতে সুঅভিনেত্রী, সুন্দরী কেয়াকেও দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন। আর ছবির নায়ক সাইমনের জীবনের সেরা ছবি হবে এটি। সাফিউদ্দিন সাফি বলেন, ‘ব্ল্যাকমানি’ ছবিতে সাইমন ৫টি গানে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এক ছবিতে ৫টি গানে অভিনয় করার সুযোগ খুব কম নায়কের ভাগ্যে জোটে। পরিচালক বলেন, রুবেল, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, আফজাল শরীফ, রেবেকাসহ প্রায় সব শিল্পীর সমন্বয়ে আমি দর্শকদের জন্য একটি সুন্দর ছবি নির্মাণের চেষ্টা করেছি। আমার বিশ্বাস এটি সব শ্রেণীর দর্শকের ভাল লাগবে। আবদুল্লাহ জহির বাবুর কাহিনী, সংলাপ নিয়ে নির্মিত ‘ব্ল্যাকমানি’র চিত্রগ্রহণ করেছেন তপন আহমেদ। সংগীত শওকত আলী ইমন। গীতিকার কবির বকুল। সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী। নৃত্যে মাসুম বাবুল, ইরান ও হাবিব। অ্যাকশন আরমান। মেকাপ ফটিক। স্থিরচিত্রে রিয়াজ। ব্যবস্থাপনায় নুরুন্নবী। ছবির ৬টি গানে কণ্ঠ দিয়েছেন পলাশ, ডলি সায়ন্তনী, পান্থ কানাই, দিনাত জাহান মুন্নী, কণা, কিশোর, তৌসিফ ও অ্যানি। ‘ব্ল্যাকমানি’র কারিগরি সহায়তায় জাজ মাল্টিমিডিয়া। অনলাইন পার্টনার টাইগার মিডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে