,

আনুশকার ‘আর্ম ক্যান্ডি’ কোহলি!

news-image

মুম্বাইয়ে মঙ্গলবার আসর বসেছিল ভোগ বিউটি অ্যাওয়ার্ডসের। সেখানে উপস্থিত ছিলেন আনুশকা শর্মা ও তার প্রেমিক ক্রিকেটার বিরাট কোহলি। সেখানে ক্যামেরার ফোকাস তাদের দিকে তাক করা হলেও পরস্পরের প্রতি গভীর মুগদ্ধতায় তাকিয়ে ছিলেন তারা। সম্প্রতি লন্ডনের কোহলির সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন তারা। অনুষ্ঠানের যোগ দিতে এসে নিজেদের অবকাশযাপনের বিষয়ে কথা বলেছেন আনুশকা। এনডিটিভিকে নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বিরাট আমার জন্য খুব সুদর্শন আর্ম ক্যান্ডি। আনুশকা বলেন, অবকাশ যাপন করতে পেরে আমি খুব খুশি। আমার পর পর চারটি ছবি মুক্তি পেয়েছে। এখন আমি কিছুটা স্বস্তি বোধ করছি। এখন করণের ছবিতে কাজ করার জন্য মুখিয়ে আছি। চলতি বছর আনুশকা অভিনীত ‘এনএইচ১০’, ‘বোম্বে ভেলভেট’ ও দিল ‘ধাকানে দো’ ছবি মুক্তি পেয়েছে। এর আগে গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল ‘পিকে’। এখন তিনি করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাজ করছেন। সেখানে আরো আছেন ঐশ্বরিয়া রায় ও রণবীর কাপুর। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ