,

কাটাকাটি ছাড়াই

news-image

কেন দৃশ্য কাটাকাটি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেলো ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। বহুল প্রতীক্ষিত এ ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শামীম আলম। আনকাট সেন্সর ছাড়পত্রের বিষয়ে পরিচালক সাইফ চন্দন বলেন, সেন্সরবোর্ড সদস্যরা ছবিটির বেশ প্রশংসা করেছেন। আশা করছি সেন্সর সদস্যদের মতো সবার কাছেই ছবিটি ভাল লাগবে। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আরজু-আইরিন। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর ও শাহেদ শরীফ খান। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সাইফ চন্দন নিজেই। ছবির চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার, সম্পাদনায় আছেন সবুজ খান, কালার করেছেন ফরহাদ আহমেদ। ছবির কারিগরি সহযোগিতায় আছে সিনেমাওয়ালা। ছবিতে মোট ছয়টি গান রয়েছে। অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, সুদীপ কুমার দীপ ও সোমেশ্বর অলির লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, কণা, লিজা, কিশোর, বেলাল খান, নওমী ও মোহনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ