বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদানটা সেরেই ফেললেন রণবীর-ক্যাটরিনা

news-image

‘বাগদান’টা হয়েই গেল। এত রাখঢাক, এত গুজবের পর সুদূর প্রাগে এনগেজমেন্ট সেরে ফেললেন রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফ। ১৬ জুন ক্যাট সুন্দরীর জন্মদিনেই নাকি প্রাক বিবাহ পর্ব সেরে ফেলেছেন বলিউডের এই হবু দম্পতি। পাপারাজ্জিদের চোখে যতই ধুলো দেওয়ার চেষ্টা করুন, মিউনিখ থেকে প্রাগ যাওয়ার বিমানে একসঙ্গে ধরা পড়ে গিয়েছেন এই জুটি। বলিউডের একাংশে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। তবে সেখানে কপূর পরিবারের কেউ হাজির ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে কি মুম্বাইয়ে ফিরে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা করবেন রণবীর-ক্যাটরিনা? এর আগেও ২০১৩ সালে স্পেনের সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। সেখানেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত।

কানাঘুষোয় জানা গিয়েছিল জন্মদিনেই আক্ষরিক অর্থে প্রোপোজ করে ক্যাটরিনাকে চমক দেবেন রণবীর। তবে বাগদানের আয়োজনে বোধহয় অনেক বেশি অবাক হয়েছেন নায়িকা। আসলে বলিউডে বোধহয় এটাই নতুন ট্রেন্ড। কিছুদিন আগেই ইতালিতে সবার চোখের আড়ালে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রানি মুখার্জি। রণবীর-ক্যাটরিনাও কি সেই ট্র্যাডিশনই ফলো করবেন? যদিও ক্যাটরিনাকে রণবীরের প্রেমিকা হিসাবে নাকি কোনওদিনই মেনে নিতে পারেননি রণবীরের মা নীতু সিং। দিন কয়েক আগেই নিতুর জন্মদিনে মুম্বাইয়ের তাজ হোটেলে হাজির ছিল গোটা কপূর পরিবার। সেখানে দেখা মেলেনি ক্যাটরিনার। তখনই ক্যাট-রণবীরের সম্পর্কের ভাঙন নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তাঁরা বাগদান পর্ব সেরে ফেললেন বলেই মনে করছে বলি টাউনের একাংশের। সূত্র: আনন্দ বাজার

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা