বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাহুবলী’র জয়জয়কার

news-image

মুক্তি পাওয়ার নয় দিনে ৩শ' কোটি রুপি আয় করল দক্ষিণ ভারতের বহুল আলোচিত ছবি 'বাহুবলী।' এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ দক্ষিণ ভারতের প্রথম ছবি; যা ৩শ' কোটি রুপির ক্লাবে চলে গেল। বলিউডের বিপণন বিশেষজ্ঞ ত্রিনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর আগে রজনীকান্ত অভিনীত ‘এন্থিরান’ ছবিটি ২৯০ কোটি রুপির ব্যবসা করে। আর শনিবার পর্যন্ত ‘বাহুবলী’ আয় করেছে ৩০৩ কোটি রুপি। নির্মাতারা বলছেন, আড়াইশ' কোটি রুপির ছবি 'বাহুবলী'। স্বাধীন ভারতের ইহিতাসে এত বড় বাজেটের ছবি আর হয়নি। গত ১০ জুলাই মুক্তি পাওয়ার দিনে তাই 'বাহুবলী' নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। গণমাধ্যমের খবর- মুক্তির প্রথম দিন ছবিটি দেখার জন্য কালোবাজারে ১০ হাজার রুপিতে টিকিট বেচাকেনা হয়েছে। বিশ্বজুড়ে প্রায় চার হাজার সিনেমা হলে একযোগে মুক্তি পাওয়া 'বাহুবলী' প্রথম দিনেই ভাঙ্গে শাহরুখ-দিপিকার 'হ্যাপি নিউ ইয়ার' ছবির আয়ের রেকর্ড। ২০১৪ সালে মুক্তি পাওয়া 'হ্যাপি নিউ ইয়ার' প্রথম দিনে ৪৪ কোটি ৯৭ লাখ রুপি আয় করে। আর 'বাহুবলী'র প্রথম দিনের আয় অর্ধকোটি রুপির বেশি। চিত্রায়নের সময় থেকেই 'বাহুবলী' নিয়ে আকর্ষণ কাজ করছে। আর ওই আকর্ষণের মূল কারণ ছবিটির জন্য বিশাল বাজেট। তেলেগু ভাষার ছবি 'বাহুবলী'র তামিল সংস্করণও রয়েছে। দর্শকদের কথা বিবেচনা করে ছবিটি হিন্দি ও মালয়ালম ভাষায় ডাবিং (অনুবাদ) করা হয়েছে। শুধু হিন্দিতে ডাবিং করা 'বাহুবলী'র আয়ই প্রথম দিনে ৫ কোটি ১৫ লাখ রুপি; যা হিন্দিতে ডাবিং করা যে কোনো ছবির ক্ষেত্রে রেকর্ড। ছবিতে ফুটে উঠেছে প্রাচীন ভারতে রাজ-ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাতের কথা। ছবিটি নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজামৌলির এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তেলেগু তারকা প্রভাস ও রাণা দুগ্গুবাতী। এছাড়া মূল নারী চরিত্রে রয়েছেন তামান্না ভাটিয়া ও আনুষ্কা শেঠি। 
২০ মিনিটের একটি যুদ্ধের দৃশ্য ছাড়াও ছবিটিতে ২৬ মিনিটের কয়েকটি গান রয়েছে। দেশ-বিদেশের পাঁচশ'র বেশি কর্মী 'বাহুবলী' নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। পুরাণকে আশ্রয় করে নির্মিত ছবিটির অগ্রিম টিকিট না পেয়ে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রেক্ষাগৃহ ভাংচুর এমনকি মামলা দায়েরের ঘটনাও ঘটে। সূত্র: এনডিটিভি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা