,

রেডিও ভূমিতে নাটক সম্প্রচার উদ্বোধন করলেন সুবর্ণা মুস্তাফা

news-image

গত ১৯শে জুলাই রাত ১২টায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর লেখা ‘একজন ক্রীতদাস’ অবলম্বনে নির্মিত নাটক দিয়ে রেডিও ভূমিতে বেতার নাটকের সম্প্রচার উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নাটকের নাট্যরূপ দিয়েছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন মাহবুব, জয়িতা, সাব্বির, তারিক ও লতা। আর এরই মধ্য দিয়ে রেডিও ভূমি (৯২.৮) শুরু করলো নাটক সম্প্রচার। এখন থেকে নিয়মিত নাটক প্রচার করবে রেডিও ভূমি। যখন রেডিও ছিল সাধারণ মানুষের বিনোদনের একমাত্র সঙ্গী তখন মানুষ রেডিওর নাটক শোনার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। বাংলাদেশ বেতারে দারুণ সব নাটক প্রচার হতো। তারপর সময়ের বিবর্তনে বিনোদনের মাধ্যম বেড়ে যাওয়ায় বাংলাদেশ বেতারের নাটকও হারিয়ে যায়। এখন নাটক সম্প্রচার হয় কিনা সেটা অনেকেই জানেন না। কিন্তু রেডিও ভূমি সেই ঐতিহ্য ধারণ করে সম্প্রচার শুরু করলো নাটকের। আর তারা প্রথমেই বেছে নিলো হুমায়ূন আহমেদের মতো নন্দিত লেখক, নাট্যকার, নাট্যনির্মাতাকে। আর সেটা উদ্বোধন করার দায়িত্বটা তুলে দিলেন বহু সফল বেতার নাটকের অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। রেডিও ভূমির প্রধান নির্বাহী শামস সুমন জানান, এখন থেকে রেডিও ভূমি নিয়মিত নাটক সম্প্রচার করে বেতার নাটকের ঐতিহ্য ধারণ করবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ