বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমায়ূন আহমেদ আমার অস্তিত্বেরই নাম

news-image

মেহের আফরোজ শাওন। নির্মাতা ও অভিনেত্রী। ঈদ উপলক্ষে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন 'প্রিয় পদরেখা' ও 'তিথির নীল তোয়ালে' নামের দুটি নাটক। চ্যানেল আইতে প্রচারিতব্য এ নাটক ও অনান্য বিষয়ে কথা বলেছেন তিনি_     হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১৯ জুলাই, এদিনের পরিকল্পনা কী? এবার ১৯ জুলাই হয় ঈদের দিন বা তার পরের দিন। তাই গত ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে এতিমখানায় ২০০ বাচ্চার ইফতার ও খাবারের আয়োজন ছাড়াও তাদের ঈদের উপহার বিতরণ করেছি। ঈদের কারণে আলাদাভাবে ১৯ জুলাই কোনো আয়োজন থাকছে না। ঈদ কোথায় করছেন? বরাবরের মতো এবারের ঈদ ঢাকাতেই পালন করব। ১৯ জুলাই ঈদ হলে সারাদিন নুহাশপল্লীতে থাকব। বিকেলের দিকে আমার দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে ঘুরতে বের হবো। হুমায়ূন আহমেদের 'প্রিয় পদরেখা' পুনর্নির্মাণ করলেন, কেমন লাগল? হুমায়ূন আহমেদ আমার অস্তিত্বেরই নাম। ২৩ বছর পর যখন কাজটি করছি, তখন শুধু তাকে নয়, এতে সে সময় যারা কাজ করেছিলেন তাদের সবাইকে মনে পড়েছে। বিশেষ করে প্রয়াত নাজমা আনোয়ার ও আবুল খায়ের সাহেবের কথা। তাছাড়া মমতাজ উদদীন আহমেদ এবং আসাদুজ্জামান নূর এতে অভিনয় করেছিলেন। ব্যস্ততার কারণে এবার তারা থাকতে পারেননি। এবার নতুন অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। তারা বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন দুপুর আড়াই টায় প্রচার হবে। এবার 'তিথির নীল তোয়ালে' নিয়ে বলুন? 'তিথির নীল তোয়ালে' হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস। সে কারণেই কাজটি চিত্রায়ণের সময় খুব সচেতন ছিলাম। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন জোহরা ইতিশা। ঈদের দিন চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে। আরও একটি নাটক নির্মাণের কথা ছিল? হ্যাঁ। 'ভালোবাসার গল্প' নামে আরও একটি কাজের কথা ছিল। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত করা হয়নি। অভিনয় মিস করেন না? একেবারে মিস যে করি না তা কিন্তু নয়। কিন্তু নাটকের বর্তমান পরিস্থিতিতে অভিনয়ের ইচ্ছে নেই। তারপরও আমার পছন্দের চরিত্রের দেখা পাই না। চলচ্চিত্র নির্মাণের কাজ কতদূর? হুমায়ূন আহমেদের দুটি গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছি। এখন চিত্রনাট্যের কাজ চলছে। অপেক্ষা একজন প্রযোজকের।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা