,

বিড়ম্বনার মুখোমুখি লোপেজ

news-image

বিনোদন প্রতিবেদকবেশ বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যেই পড়েছেন সংগীত তারকা জেনিফার লোপেজ। কারণ তার ওপর মারাত্মক ক্ষেপে আছেন জেনিফার গার্নার । এমনিতেই বেন অ্যাফ্লেকের সঙ্গে ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কারণে সময়টা ভাল যাচ্ছে না হলিউডের এই অভিনেত্রীর। তার ওপর এই ছাড়াছাড়ির কথা নাকি লোপেজ জনে জনে বলে বেড়াচ্ছেন। এ কারণে তার ওপর ভীষণ ক্ষিপ্ত ৪৩ বছর বয়সী গার্নার। নানা আজেবাজে মন্তব্য তিনি করে বেড়াচ্ছেন লোপেজ সম্পর্কে। আর এ কারণে প্রায়শই বিড়ম্বনার মুখোমুখি  হচ্ছেন লোপেজ। ২০০২ সালে লোপেজকে বিয়ে করেছিলেন বেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ হয়। ২০০৫ সালের ২৯শে জুন গার্নারকে বিয়ে করেন অ্যাফ্লেক। একটি সূত্র জানায়, ৪৫ বছর বয়সী এই মার্কিন গায়িকাকে হিংসাত্মক নারী মনে করেন  জেনিফার গার্নার। লোপেজ এখন স্বামীকে হারানোর প্রতিশোধ নিচ্ছেন বলে মনে করছেন তিনি। এবারের অস্কার অনুষ্ঠানে ৪২ বছর বয়সী বেন আর লোপেজের মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে। এরপর দু’জনে ই-মেইলে নিয়মিত যোগাযোগ করতেন। এটা মোটেও পছন্দ হতো না গার্নারের। তবে বেন এবং লোপেজ দু’জনেই এসব অস্বীকার করেছেন। উল্লেখ্য, বেন অ্যাফ্লেক ও  জেনিফার লোপেজের সংসারে কোনো সন্তান নেই। তবে জেনিফার গার্নারের সঙ্গে বেনের তিন সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ