শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার লড়াকু

news-image

একটি ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে মারপিটের দৃশ্যে অভিনয় করে বেশ আলোচিত হন বর্ষা। অনন্তর নতুন ছবি 'দ্য স্পাই'তে ফের মারদাঙ্গা চেহারায় হাজির হবেন তিনি। মার্শাল আর্ট, কুংফু, কারাতেসহ সব ধরনের মারপিট শিখছেন তিনি। বর্ষা বলেন, 'অভিনয় করতে গেলে সব কিছুই শিখতে হয়। আগে নাচ ও অভিনয় শিখেছি। এবার মারপিট শিখছি। প্রথমদিকে একটু কষ্ট হলেও এখন বেশ উপভোগ করছি। দর্শকরা নতুন ছবিতে অন্য এক বর্ষাকে দেখতে পাবেন।' বর্ষা অভিনীত শেষ ছবি ছিল 'মোস্ট ওয়েলকাম ২'। অনন্ত পরিচালিত ও অভিনীত ছবিটি গত বছর ঈদে মুক্তি পায়।