,

কেট ভিন্নধর্মী চরিত্রে

news-image

বিনোদন প্রতিবেদক১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ ছবিতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কেট উইন্সলেটকে। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। এখনও নিয়মিত অভিনয় করে চলেছেন। তবে খুব বেছে বেছে অল্প সংখ্যক ছবিতেই কেট অভিনয় করছেন। সম্প্রতি নিজের নতুন ছবির কাজ শেষ করেছেন তিনি। ছবির নাম ‘ড্রেসমেকার’। পরিচালনা করেছেন জোসলিন মোরহাউস। এখানে একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কেট উইন্সলেটকে। ছবির কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন তিনি। এখানে আরও অভিনয় করেছেন জুডি ডেভিড, লিয়াম হোমসওয়ার্থ প্রমুখ। এটি একটি ড্রামা-থ্রিলারভিত্তিক ছবি। সম্প্রতি ছবিটির ট্রেইলার মুক্তি পেয়ে ব্যাকপভাবে আলোচিত হচ্ছে। ট্রেইলারেই লিয়াম হোমসওয়ার্থের সঙ্গে একাধিক রগরগে দৃশ্যে দেখা গেছে কেটকে। ছবির একটি দৃশ্যে 

নগ্নভাবেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবির গল্পে দেখা যাবে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন কেট উইন্সলেট। কিন্তু তার প্রতিটি কাজেই রহস্য লুকানো থাকে। শেষ পর্যন্ত একটি খুনের প্রতিশোধ নেয়ার জন্য নিজেকে আরও বদলে ফেলেন তিনি। আর তখনই সাদাসিধা কেটের হিংস্ররূপ বেরিয়ে আসে। এমন ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে বেশ আনন্দিত কেট। এ বিষয়ে তিনি বলেন, অনেক দিন ধরে মনের মতো কোন চরিত্র পাচ্ছিলাম না। ‘ড্রেসমেকার’-এ যে চরিত্রে অভিনয় করেছি এটা আমার স্বপ্নের চরিত্র। আমি অনেক খুশি এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে। এখানে নিজেকে প্রমাণের অনেক সুযোগ ছিল। আর অভিনেত্রী হিসেবে নিজেকে বার বার প্রমাণের চেষ্টা করতে পারার চেয়ে বড় কিছু আর কি হতে পারে। আশা করছি এ ছবিটি সব শ্রেণীর দর্শকদের ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ