,

সিনিয়র মাহী’র হাত ধরে ওমের ঢালিউড অভিষেক

news-image

এমনিতেই টলিউডের সিনেমা বাজার মন্দ। তার ওপরে ওম ফিল্মে ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন নয়। তাই জিত্ বা দেব, সোহমের মতো লম্বা রেসের পথ তিনি তেমনটা পাননি। সেই হিসেবে বললে বলা যায়, জাজ মাল্টিমিডিয়ার এই ‘অগ্নি টু’ চলচ্চিত্রটি ওমের জন্য অনেকটা টার্নিং পয়েন্ট। আর ক্যারিয়ারের বয়সেও মাহী ওমের চেয়ে সিনিয়র। তাই সহশিল্পীর সম্পর্কে প্রতিটি ছবি মুক্তির সময় অভিনেতা-অভিনেত্রীদের প্রশ্ন রাখা হয়-‘তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন?’ কলকাতার ওমের কাছেও সাংবাদিকদের একই প্রশ্ন ছিল মাহী সম্পর্কে। গতানুগতিক উত্তরের বাইরে ওম বললেন, ‘সি ইজ অ্যা মিরাকল গার্ল। তার জন্মই হয়েছে ছবিতে কাজ করার জন্য।’
কারণটা শুনুন তার মুখেই, ‘দেখা যাচ্ছে একটা দৃশ্য শেষে আমি বসে স্ক্রিপ্ট মুখস্থ করছি। আর অন্যদিকে মাহী দিব্যি সবার সাথে মজা করছে। কিন্তু ঠিকই শটের সময় ঠিকঠাক মতো শট দিচ্ছে। বাহ-বা পাচ্ছে। অনেক কঠিন কঠিন ফাইটের দৃশ্যে অংশ নিচ্ছে। কোনো ক্লান্তি নেই তার চোখে-মুখে।’ সিনিয়র শিল্পী মাহীর প্রতি ওমের এই আনুগত্যের পাশাপাশি বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবিটি কলকাতায় তার ক্যারিয়ারের মোড় অন্যদিকে ঘোরাবে সেই প্রত্যাশাও যে করছেন ওম নিজেও।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ