বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসার নায়িকা অপি

news-image

মুসা ইব্রাহিম নায়ক। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেই তিনি নায়ক হয়েছিলেন। কিন্তু তখন কোনো নায়িকার সঙ্গে রসায়ন তৈরি করতে হয়নি। এবার দ্বিতীয়বার নায়ক হতে তিনি নায়িকার সঙ্গে রসায়ন তৈরি করছেন। তার নায়িকার নাম অপি করিম। দুজনে মিলে অভিনয় করছেন 'হঠাৎ প্রিয়তমা' শিরোনামের একটি নাটকে। নাটকটি রচনা করেছেন আনিসুল হক। আর পরিচালনা করেছেন জনপ্রিয় টিভি মুখ শামীম শাহেদ। নাটকটির শুটিং শেষ হয়েছে। গল্পে মুসা অভিনয় করছেন একজন আলোকচিত্রীর ভূমিকায়। বনে-জঙ্গলে নানা জাতের পাখি খুঁজে বেড়ানো, পাখির ছবি তোলা, সেসবের বিবরণ লিখে রাখাই যার কাজ। ছবি তুলতে গিয়েই মুসার সঙ্গে দেখা হয় অপির। মুসা বলেন, 'শামীম শাহেদের অনুরোধে অভিনয় করেছি।' নির্মাতা বলেন, 'মুসার জন্য এভারেস্ট জয় করা সহজ, অভিনয় কঠিন। কিন্তু তিনি কঠিন কাজটি ভালোভাবেই করেছেন।' নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা