বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিচি’র সংসারে টানাপোড়েন!

news-image

তাদের আলাদা জীবন অনেকদিন ধরেই চলছিল। এ নিয়ে দেশিয় মিডিয়ায় যখন খবর প্রচার হচ্ছিল তখন রিচি তা মিথ্যে বলে প্রমাণের জন্য বারবার মিডিয়াকে ভুল বলছিলেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রেই যে খবর প্রকাশ হয় তা আবারও প্রমাণ হলো। সংসার ভাঙলো রিচির। বেশ ঘটা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান ও আমেরিকা প্রবাসী বাঙালি রাসেক মালিক। বিয়ের পর ভালোই কাটছিল এই দম্পতির সংসার। রিচিও অভিনয় ছেড়ে পাড়ি জমিয়েছিলেন স্বামীর কাছে। আমেরিকা থেকে যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি। এক পুত্র সন্তানের মাও হন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের বছর দুই পার হতে না হতেই রিচি-রাসেকের সম্পর্কে ফাটল ধরে। সংবাদপত্র ও মিডিয়ার বরাতে অনেক গুঞ্জনই ভাসতে থাকে। এসব তো পুরোনো খবর। নতুন খবর হলো সম্প্রতি একাধিক মিডিয়ায় ইমেল বার্তার মাধ্যমে রিচির স্বামী রাসেক মালিক জানান, তিনি রিচিকে তালাক দিতে যাচ্ছেন। এ বিষয়ে তাকে ফিরতি মেইল করা হলে রাসেক তার কোনো জবাব দেননি। রাসেক তার ইমেল বার্তায় অভিনেত্রী রিচি সম্পর্কে অনেক বাজে এবং অশ্লীল বক্তব্য পাঠান যা প্রকাশের যোগ্য নয়। এদিকে রিচি বর্তমানে ঢাকাতে তার সন্তানকে নিয়ে তার মায়ের বাসায় বসবাস করছেন। বর্তমানে তিনি ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। তালাক বিষয়ে রিচি বলেন, ‘আমিও শুনেছি রাসেক অশ্লীল ভাষায় গালাগালি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি মেইল পাঠিয়েছে। তবে এখানে একটা বিভ্রান্তি হতে পারে। কারণ আমাদের দু’জনার সম্পর্ক এখন নতুন করে গড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এটি একটি ফেক একাউন্ট থেকে পাঠানো মেইল। এর কোনো ভিত্তি নেই।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা