,

কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন

news-image

আমের ভরা মওসুমে এবার পড়েছে মাহে রমজান ও ঈদুল ফিতর। তাই এবার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ সাজানো হয়েছে আমকে উপজীব্য করে। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার অনুষ্ঠান ধারণের জন্য বেছে নিয়েছেন প্রাচীন গৌড় জনপদ ও আমের রাজধানী খ্যাত রাজশাহীকে। এবার আয়োজনে থাকছে সাত রকমের সাতটি ক্রীড়া। অংশ নিয়েছেন চাষি, চাষির বউ ও চাষির সন্তানরা। কৃষকের ঈদ আনন্দের আলাদা এক বিশেষত্ব ভেতরে ভেতরে তথ্যচিত্রের গাঁথুনি। এবারের তথ্যচিত্র আমকেন্দ্রিক। আমের বাজার, আমের বাগান ও আম নিয়ে দারুণ দারুণ কথামালা। এর ভেতরে ভেতরেই রয়েছে অনেক অজানা তথ্য। আমভক্ত একজন ইংরেজ পর্যটক ফ্রাইয়ার লিখেছিলেন, ভাল জাতের পাকা আম গ্রিক পুরাণে বর্ণিত দানব ‘হেসপাইরিডেসের’ বাগানের বিখ্যাত সোনালি আপেলের চেয়েও সুস্বাদু। এরকম পাকা আমের স্বাদ পাওয়ার জন্য হারকিউলিসের মতো দুঃসাধ্য অভিযানের দরকার নেই। বঙ্গ দেশের গাঙ্গেয় পলিমাটি অঞ্চলে পৌঁছালেই তা নাগালে চলে আসে। এমন তথ্য ও গল্পের গাঁথুনি রয়েছে এবারের কৃষকের ঈদ আনন্দে। এবারের খেলাগুলোর সঙ্গে রয়েছে ছন্দের সহযোগ। যেমন খেলাগুলোর নাম- আমচাষিদের যুদ্ধ খেলা/ বালিশ মেরে জলে ফেলা, আম পেড়ে সাঁকো পার/ পথ নেই পালাবার, কে কটা খায় পাকা আম/ আম-পালোয়ান হবে নাম, ঝিনুক দিয়ে আম ছোলা/ বউ সাজাবে রসিক পোলা, ঝুড়ির ভেতর আম ফেলা/ বিষমুক্ত আমের খেলা, রশির আম কামড়ে আনা/ হাত দিয়ে ধরতে মানা, আমের জোরে শক্তি পাই/কলাগাছের মাথায় যাই। ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইতে প্রচার হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ