বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ‘আরো ভালবাসবো তোমায়’ ছবির মুক্তি অনিশ্চিত

news-image

টেকনিক্যাল কারণে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটির আসন্ন ঈদে মুক্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শাকিব খান, পরীমনি, ববি, চম্পা ও সোহেল রানা অভিনীত এ ছবিটি ঈদে মুক্তি পাওয়ার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিলে প্রযোজক খোরশেদ আলম খসরু ছবিটি ঈদে মুক্তি নাও দিতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, ছবির আবহসংগীত এখনও চেন্নাই থেকে এসে পৌঁছায়নি। সংগীত পরিচালক ইমন সাহা চেন্নাইতে ছবির আবহসংগীতের কাজ করছেন। সময় মতো আবহসংগীত হাতে না পাওয়ায় ‘আরো ভালোবাসবো তোমায়’ ঈদে মুক্তি দেয়া কষ্টকর হয়ে যাবে বলে প্রযোজক খোরশেদ আলম খসরু ছবিটি ঈদে মুক্তি না দেয়ার চিন্তাভাবনা করছেন বলে সিনেমাপাড়া বলে খ্যাত কাকরাইলের বিভিন্ন সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে প্রযোজক খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টেকনিক্যাল সমস্যা রয়েছে। আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করছি। ঈদে মুক্তি না দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। যদি সমস্যার সমাধান করতে পারি তাহলে অবশ্যই ঈদে আসবো। তা না হলে ঈদের পর মুক্তি দেবো। দু-একদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করবো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা