শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন অপেক্ষা সানাই বাজার

news-image

বিয়ের কাজটি কি সেরেই ফেললেন হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন? এর আগে অনেকের সঙ্গে বিয়ের কথা শোনা গেলেও অবশেষে নিজের সঙ্গীকে খুঁজে পেলেন তিনি। বোন নিকির বিয়েতে নতুন সঙ্গীকে নিয়ে উপস্থিত ছিলেন প্যারিস। ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। তাতেই  সবার ধারণা হয়েছে বিয়ে করে ফেলেছেন প্যারিস হিলটন। এতে হৃদয় ভেঙেছে অনেক পুরুষের। প্যারিসের বিয়ে নিয়ে চলছে নানান আলোচনা। তবে বিষয়টি তার কানে যেতেই গুজব বলেই উড়িয়ে দেন। বিয়ে করেননি প্যারিস। তবে ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি দেখলে মনে হবে না যে তিনি এখনও অবিবাহিতা। সম্প্রতি বোনের বিয়ের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্যারিস। সেখানে একটি ছবি রয়েছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। যেখানে তিনি লিখেছেন ‘আমি আমার সোলমেট খুঁজে পেয়েছি’। আর তাতেই দানাবাঁধে গুঞ্জন। তবে শোনা যাচ্ছে, বয়ফ্রেন্ডকে তার বাবা মা রিচার্ড ও ক্যাথির সঙ্গে দেখা করাতে নিয়ে যান প্যারিস। তাদের সম্মতি পেলেই বয়ফ্রেন্ডের গলায় মালা পরাবেন তিনি। গত সপ্তাহে সবাই একসঙ্গে একটি ফ্যামিলি ডিনারও সেরে ফেলেছেন। তাই এখন অপেক্ষা সানাই বাজার।