,

শাকিবের একপাশে অপু আরেকপাশে পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের একপাশে অপু বিশ্বাস, আরেকপাশে পরীমনি। শেষ পর্যন্ত কোন নায়িকাটি তার পাশে থেকে সফল হতে পারেন সেটার বিচার করবেন দর্শক। এবারের ঈদে শাকিব খান আসছেন দুটি ছবি নিয়ে। আর এই দুই ছবির একটিতে থাকছেন অসংখ্য হিট সুপারহিট ছবির নায়িকা অপু বিশ্বাস, অন্যটিতে নতুন চমক পরীমনি। শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবিতে শাকিবের সঙ্গে রয়েছেন তার সঙ্গে জুটিবেঁধে ৬৫টি ছবিতে কাজ করা সফল নায়িকা অপু বিশ্বাস। এ জুটি চলচ্চিত্রে পরীক্ষিত। সাফল্য এদের প্রচুর। অন্যদিকে এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে প্রথমবারের মতো পর্দায় আসছেন হালের সেনসেশন পরীমনি। নায়িকাদের মধ্যে এখন তাকে নিয়েই সবখানে আলোচনা। তার সম্ভাবনাও প্রচুর বলে মনে করছে চলচ্চিত্র শিল্প। ঈদ উৎসবে শাকিব খানের মতো সেরা নায়কের সঙ্গে আসাটা পরীমনির ক্যারিয়ারের জন্য অবশ্যই একটা সুবর্ণ সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে যদি তিনি দর্শক মন জয় করতে পারেন তাহলে আগামী দিনের এক নম্বর নায়িকা হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারবেন বলে সবাই বিশ্বাস করছেন। অপু বিশ্বাস ও পরীমনিকে নিয়ে আশাবাদী শাকিব খান। বলেন, অপুর সঙ্গে আমার জুটি পরীক্ষিত, প্রমাণিত। দর্শকরা আমাদের একসঙ্গে অনেক পছন্দ করেন বলেই আমরা জুটিবেঁধে ৬৫টি ছবিতে অভিনয় করতে পেরেছি। আমাদের নতুন ছবি ‘লাভ ম্যারেজ’ও দর্শক পছন্দ করবেন। পরীমনি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে পরীমনি খুবই ভাল অভিনয় করেছে। আর আমার সঙ্গে নতুন জুটি হিসেবে দর্শকদের জন্য অবশ্যই নতুন চমক। আমার বিশ্বাস এ ছবিটিও দর্শক মন জয় করবে এবং আমি দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনিকে নিয়ে আমার সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ