বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকাত দিতে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের

news-image

জাকাত দিতে যেকোনো দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে জাকাত দাতাদের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ময়মনসিংহে জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণের সময় পদদলিত হয়ে ২৫ জনের মৃত্যুর পর শুক্রবার (১০ জুলাই) বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। দুর্ঘটনায় লোক হতাহতের ঘটনা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে হবে। পুলিশ প্রশাসনকেও এ ধরনের বিতরণকাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে এসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ত্রাণ মন্ত্রণালয়। এর আগে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে জাকাত দেওয়া বা বড় জনসমাবেশের কমপক্ষে একদিন আগে পুলিশকে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা