বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার দোয়ায় আল্লাহ আমাকে তোমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন’

news-image

টানা ১৫ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। গত ২৬শে জুন শ্বাসকষ্ট নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করান। প্রয়োজনে ভেন্টিলেশন ও লাইফ সাপোর্টও ব্যবহার করেন। নানা উৎকণ্ঠা, উদ্ভট মিথ্যা প্রচারণা- সবকিছু মিলিয়ে গত ১৫টি দিন রাজ্জাক পরিবার এবং চলচ্চিত্র শিল্পসহ দেশবাসীর কেমন কেটেছে তা আল্লাহই জানেন। বুধবার বিকালে রাজ্জাক ফেরেন তার প্রিয় লক্ষ্মীকুঞ্জে পরিবারের কাছে। বৃহস্পতিবার সকালে  মুঠোফোনে কথা বলেন তিনি। এখন কেমন আছেন জানতে চাইলে শিশুদের মতো কেঁদে ওঠেন তিনি। বলেন, সকলের দোয়ায় মহান আল্লাহ আমাকে তোমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তোমাদের সবার দোয়া আমাকে যমের হাত থেকে ছিনিয়ে এনেছে। তোমাদের এই ভালবাসার ঋণ আমি কোনদিনই শোধ করতে পারবো না। নায়করাজ রাজ্জাক বলেন, জ্ঞান ফেরার পর আমি সব জেনেছি, সব শুনেছি। কৃতজ্ঞতায় মনটা ভরে গেছে। শুনেছি যেদিন আমাকে আইসিইউতে নেয়া হয় সেদিনই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আমার প্রিয় ইনু ভাই এসেছিলেন আমাকে দেখতে। কিন্তু দেখতে না পেরে ফিরে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এসেছিলেন। আর আমার সিনেমার লোকেরা যখন সুযোগ পেয়েছেন ছুটে এসেছেন আমাকে দেখতে। আমি এইসব মানুষের কাছেও কৃতজ্ঞ। নায়করাজ বলেন, সবাই বলে পরিবারের কর্তা হিসেবে আমি খুবই দায়িত্বশীল। কিন্তু এই অসুস্থতার সময় আমার পরিবার, আমার স্ত্রী, ছেলেমেয়ে, পুত্রবধূরা, মেয়ের জামাই- এমনকি আমার ছোট ছোট নাতি-নাতনিরাও যে আমার জন্য কতটা কষ্ট করেছে সেটা শুনলেই আমার কান্না আসে। আমার পরিবারের প্রতিটি সদস্য আমার চেয়েও অনেক দায়িত্বশীল। তাদের দায়িত্বশীল ভূমিকায় আজ আমি বাসায়, আমার পরিবারের মাঝে। ওদেরকে ধন্যবাদ দেব না? ওদের এই দায়িত্বশীলতার জন্য আমি গর্ববোধ করছি। নায়করাজ রাজ্জাক বলেন, আমার অসুস্থতায় সারা দেশের মানুষ উৎকণ্ঠায় ছিল। দায়িত্ববান সাংবাদিক এবং গণমাধ্যম প্রতি মুহূর্তে আমার খবরাখবর তাদের কাছে পৌঁছে দিয়েছে, আমাকে কৃতজ্ঞতার আবদ্ধে বেঁধে দিয়েছে। দু’একটি গণমাধ্যম এবং কিছু ভক্ত না জেনে ভুলও করেছে, কিন্তু আমি সেসব ভুলে গেছি। তারাও যেটা করেছে তাদের ভালবাসা থেকে করেছে। যদিও তাদের তথ্যে ভুল ছিল। কিন্তু এখন আমি এসব মনে রাখতে চাই না। আমি চাই সবার দোয়া। সবার দোয়ায় মহান আল্লাহ আমাকে সুস্থ করেছেন। এখন থেকে আমি ডাক্তারদের পরামর্শ ও আমার পরিবারের কথামতো চলবো। কোন অনিয়ম করবো না। জীবনধারাকে বদলে দেব। তোমরা দোয়া করো যেন আমি তোমাদের মাঝে আরও অনেকদিন বেঁচে থাকতে পারি। সবার দোয়া ও ভালবাসায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারি। দেশ ও জাতির জন্য কিছু করতে পারি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা