শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগ্ন ভিডিও ক্লিপিং প্রকাশ পাওয়ায় বিপাকে লরেন্স

news-image

ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমান করেছেন জেনিফার লরেন্স। তার স্বীকৃতিস্বরূপ তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পেয়েছেন বছর পাঁচেক আগেই। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লরেন্স। এর মধ্যে আগামী কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে তার ‘দ্য হাঙ্গার গেমস মকিংলি-২’ ছবিটি। এর বাইরে ডেভিড ও রাসেল পরিচালিত নতুন ছবি ‘জয়’-এ অভিনয় করছেন তিনি। এই ছবিটি চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে। এদিকে এরইমধ্যে ‘এক্সমিন’ সিরিজের নতুন ছবিতে অভিনয় শুরু করেছেন লরেন্স। এবারের ছবির নাম ‘এক্সমিন: এপোকেলেসপি’। এর আগে এ সিরিজের ছবিগুলোতে অ্যাকশন দৃশ্যেই দেখা গেছে লরেন্সকে। এবারের ছবিতেও তুমুল অ্যাকশন দশ্যেও কাজ করছেন এ অভিনেত্রী। ছবিতে সুইমিং পুলের স্নানের দৃশ্য করতে গিয়ে পুরোপুরি নগ্নভাবে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি, এটি পুরোনো খবর। তবে নতুন খবর হলো সেই স্নানের নগ্ন দৃশ্যের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ইন্টারনেটে প্রকাশ পেয়েছে। আর এটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন লরেন্স। কারণ এটাই কোন ছবিতে লরেন্সের প্রথম নগ্নভাবে প্রকাশ। তাও আবার ছবি মুক্তির আগেই এই ভিডিও ক্লিপটি প্রকাশ পেয়ে গেলো। আর এই ভিডিও এরই মধ্যে ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে। তবে নিজের এই দৃশ্য ইন্টারনেটে দেখে লরেন্স নিজেই খুব হতবাক। কারণ ‘এক্সমিন: এপোকেলেসপি’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর। আর তার আগেই ছবির এরকম একটি দৃশ্যে প্রকাশ পেয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়ার সঙ্গে সঙ্গে চটেছেন লরেন্স। এ বিষয়ে তিনি বলেছেন, এত বড় বাজেটের ও আয়োজনের একটি ছবির ক্লিপ কিভাবে প্রকাশ পায় সেটা আমার বোধগম্য নয়। আমি পরিচালককে বলেছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। তিনি কথা দিয়েছেন, বিষয়টি নিয়ে দরকার হলে আইনি সহায়তা নেবেন। কারণ এটা আমার জন্য যেমন সুখকর নয়, তেমনি ছবির জন্যও নয়।