বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের দ্বারস্থ সালমান

news-image

সম্প্রতি পুলিশের দ্বারস্থ হতে হলো ‘দাবাং’ খ্যাত বলিউড অভিনেতা সালমান খানকে। তবে এবার নিজে কোন অঘটন ঘটাননি। একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে তার সঙ্গে। আর তাই তো সালমান মুম্বই ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, কয়েকদিন আগে সালমানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন এক ব্যক্তি। ফটোশপের কারসাজিতে তৈরি করা সালমানের একটি ছবি পোস্ট করার পাশাপাশি এক বার্তায় ওই ব্যক্তি লেখেন, আমার ভক্তদের মধ্যে যারা ইসলাম ধর্মের অনুসারী তারা না দেখলেও ‘বজরঙ্গি ভাইজান’ ব্যবসাসফল হবে। স্পর্শকাতর এ বার্তাটি মুহূর্তের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনলাইনে তোলপাড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সালমানের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কোন মন্তব্য তিনি করেননি। পরে যে ব্যক্তি সালমানের নামে বার্তাটি ছাড়েন তাকে শনাক্ত করার জন্য পুলিশের সাহায্য চান সালমান। মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন সাল্লুর এক সহকারী। এ প্রসঙ্গে মুম্বই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি বলেন, সালমানের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি আমরা। সাইবার সেলে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। আমরা এখন বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবো। উল্লেখ্য, কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি নির্মিত হয়েছে সালমান খান ফিল্মসের ব্যানারে। ছবির গল্প আবর্তিত হয়েছে পাকিস্তানি ছোট্ট একটি মেয়েকে ঘিরে। বোবা মেয়েটি ভারতে হারিয়ে যায়। মেয়েটিকে তার নিজ দেশে ফিরিয়ে দেয়ার মিশনে নামেন ছবির কেন্দ্রীয় চরিত্র রূপদানকারী সালমান। ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, দীপ্তি নাভাল, ওম পুরী, নাজিম খান, শিশুশিল্পী হারশালি মালহোত্রা প্রমুখ। ঈদ উপলক্ষে এ ছবিটি মুক্তি পাবে ১৭ই জুলাই।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা