বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন কথা রইলো না গোপন

news-image

বিরাট কোহলির মন এখন ভীষণ খারাপ। কারণ গত কয়েক মাস ধরেই তার পারফরমেন্স খুব একটা ভাল যাচ্ছে না। সব মিলিয়ে একটু একঘেয়েমিও অনুভব করছিলেন। আর সেটা কাটাতেই সম্প্রতি গোপনে লন্ডনে গিয়েছেন কোহলি ও আনুশকা। তবে গোপন সফর কি আর গোপন থাকে! এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত উইম্বলডন টেনিসের সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিসের ম্যাচের সময় ভিআইপি দর্শক সারিতে ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন তারা। আর তাদের ছবিটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেতা-প্রযোজক-পরিচালক ফারহান আক্তার ও তার স্ত্রী আধুনা আক্তার। তারাও সেই সময় ওই ম্যাচটি উপভোগ করছিলেন।  শুধু তাই নয়, তাদের এই গোপন সফরের বিষয়টি টুইটারেও ফাঁস করেছেন ফারহান। টুইটারে ছবি সহ ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি। ছবির সঙ্গে লিখেছেন- ‘প্রেম, সেতো এমনই…’।
এই ম্যাচ পর্যন্তই নয়, কোহলি ও আনুশকার এই সফর চলবে আরও এক সপ্তাহ। লন্ডনে এই ঘনিষ্ঠ সময় কাটিয়ে তবেই ভারত ফিরবেন বলে জানিয়েছেন একটি সূত্র। তবে বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তারা। কিন্তু কে জানতো ফারহান এভাবে তাদের গোপন অভিসারের কথা ফাঁস করে দেবেন!

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা