শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচারের শিকার মালয়েশিয়া থেকে ফিরেলেন আরো ৯৪ জন বাংলাদেশি

news-image

মানবপাচারের শিকার মালয়েশিয়া থেকে দেশে ফিরেলেন আরো ৯৪ জন বাংলাদেশি। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। বাংলাদেশ বিমানের ‘বিজি ০৮৭’ ফ্লাইটে তাদেরকে বহন করে দেশে ফিরেয়ে আনা হয়। এরপর ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের পর সকল আনুষ্ঠানিকতা শেষে দিবাগত রাত ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তারা। এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবারও মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মানবপাচারের শিকার ৯৬ জন বাংলাদেশি। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় উদ্ধার ৭১৬ জন বাংলাদেশির সবাইকেই আসন্ন ঈদুল ফিতরের আগে পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে দূতাবাস।