,

চান্দিনায় এলডিপি নেতা সাবেক মেয়র মান্নান সরকারের আওয়ামী লীগে যোগদান

news-image

চান্দিনার হারং আলিম মাদ্রাসা মাঠে পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি কাউন্সিলর মো. জয়নাল আবেদীন এর আয়োজনে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের সম্মানে গতকাল বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এলডিপি নেতা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবদুল মান্নান সরকার বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। পরে তাকে বরণ করে নেন পৌর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, সহ-সভাপতি শ্রীধর বণিক, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোসলেহ্ উদ্দিন, পৌর কাউন্সিলর দৌলতুর রহমান, মো. আবদুর রব, মো. জয়নাল আবেদীন জনি, কাজী জাফর উল্লাহ্ আজাদ, পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকতার আহমেদ নাদীম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম লবু, দীপক আইচ, চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মো.মামুন পারভেজ, উপাধ্যক্ষ মো.কামরুজ্জামান, উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন, পৌর যুবলীগ সভাপতি প্রফেসর এনায়েত উল্লাহ্ ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আবু কাউছার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ