,

‘মীম সারাদিন কিছু খান না’

news-image

বাংলাদেশের তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন রাজা চন্দ! টালিউডের জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতা অনুযোগের সুরে বলেন, 'মীম সারাদিন কিছু খায় না। আমার সারাক্ষণ টেনশন হয়, এই বুঝি মেয়েটা অজ্ঞান হয়ে পড়বে।' মীমের সুস্থতা নিয়ে রাজা চন্দ কেন চিন্তিত? এর কারণ হলো, ১৩ জুলাই মীমকে নিয়ে নিজের নতুন সিনেমা 'রকেট'-এর কাজ শুরু করতে চলেছেন রাজা। শুটিংয়ে যাওয়ার আগে নায়িকাকে নিয়ে নির্মাতা তো চিন্তিত হবেনই। তবে কেবল চিন্তা নয়, মীমকে নিয়ে অভিযোগেরও অন্ত নেই রাজার। হাসিমুখে তিনি বলেন, 'মীম অভিনয় করবেন টিনা চরিত্রে, যে উঠে এসেছে একটি মধ্যবিত্ত পরিবার থেকে। কিন্তু মীম দেখতে বাড়াবাড়ি মাত্রায় ঝলমলে। তাই চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে তার ঔজ্জ্বল্য কমিয়ে আনতে হবে।' 'মীম সারাদিন কিছু খান না' 'রকেট' ছবির মহরতে সোহম-মীম (বামে)। নির্মাতা রাজা চন্দ ,মীমের অবশ্য আপত্তি নেই তাতে। বলেছেন, 'টিনার চরিত্র ও লুক আমার খুব পছন্দ হয়েছে। রাজা দার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বসে চিত্রনাট্য নিয়ে কাজ করেছি, অনুশীলন করেছি।  আশা করি, পরিচালক যেভাবে চাইছেন সেভাবেই কাজ করতে পারবো।' মীম বলেন, 'আমার সহশিল্পী সোহম খুব ভালো অভিনেতা। তাই ঠিকমতো কাজ না করে রাজা দাকে হতাশ করতে চাই না।'
 উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথপ্রযোজনায় নির্মিত হচ্ছে 'রকেট'। রাজা চন্দের পরিচালনায় এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার সোহম ও বাংলাদেশের বিদ্যা সিনহা মীম। এছাড়া বাংলাদেশের অমিত হাসান ও দিতী অভিনয় করবেন এই সিনেমার গুরত্বপূর্ণ দুটি চরিত্রে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ