,

জাল নোট সনাক্ত করতে ৬৪ জেলায় ২০০ মেশিন

news-image

নোট জালকারী চক্র প্রতিরোধে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) দেশের ৬৪টি জেলা শহরের মার্কেটসমূহে বিতরণের জন্য ২০০টি জাল নোট সনাক্তকারী মেশিন হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। এফবিসিসিআই অধিভূক্ত জেলা চেম্বার সমূহের তত্ত্বাবধানে জেলা শহরের বিভিন্ন মার্কেটে এ জাল নোট সনাক্তকারী মেশিন বিতরন করা হবে। বৃহস্পতিবার এফবিসিসিআই অফিসে সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নিকট কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ মোসলেম উদ্দিন মেশিন হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংকের জাল নোট সনাক্তকারী মেশিন সরবরাহের এ যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বাজারে জাল টাকার সরবরাহ কমে যাবে এবং দেশে জাল টাকা প্রতিরোধ করা সম্ভব হবে। এ কার্যক্রমের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের এ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। এ সময় তিনি আরো বলেন, জাল নোট সনাক্তকারী মেশিন খুবই কম মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে, যে কোন ব্যবসায়ী ইচ্ছা করলে তার প্রতিষ্ঠানে এটি সহজেই ব্যবহার করতে পারে। এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ গ্রহন করেছে তা শুধু সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি পদক্ষেপ মাত্র। তিনি এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথভাবে নকল টাকা চেনা ও প্রতিরোধে একটি ট্রেনিং অনুষ্ঠান আয়োজনেরও প্রস্তাব করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর