বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে সহায়তা করুন: রাষ্ট্রপতির আহ্বান

news-image

রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ কর প্রদানের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে সরকারকে  সহযোগিতা করতে সর্বস্তরের করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি করপ্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। মূল্য সংযোজন কর দিবস উপলক্ষে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। 
বাণীতে অন্যান্য বছরের মতো  জাতীয় রাজস্ব বোর্ড এবারও জাতীয় পর্যায়ে ‘মূল্য সংযোজন কর দিবস’ (মূসক দিবস) এবং ১০-১৬ জুলাই ‘মূল্য সংযোজন কর সপ্তাহ’ (মূসক সপ্তাহ) পালন করার উদ্যেগ নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। মূসক দিবস ও সপ্তাহ উপলক্ষে তিনি দেশের করদাতা এবং করপ্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, মূল্য সংযোজন কর (মূসক) অভ্যন্তরীণ সম্পদ আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিবছর যে পরিমাণ অর্থযোগান দিয়ে থাকে তার এক তৃতীয়াংশের অধিক মূসক থেকে আহরিত হয়। দেশের সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর প্রদানে সম্মানিত করদাতাগণকে আরো উৎসাহিত করতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। রাষ্ট্রপতি বলেন, কর প্রদান ও হিসাবরক্ষণ পদ্ধতি সহজতর করার লক্ষ্যে ইতিমধ্যে মূল্য সংযোজন কর ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার করা হয়েছে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসাবান্ধব কর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর এ ব্যবস্থাপনায় সম্মানিত করদাতা ও ব্যবসায়ীগণ অধিকতর সহজতর পদ্ধতিতে কর প্রদান করতে পারবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি জাতীয় ‘মূল্য সংযোজন কর দিবস’ ও ‘মূল্য সংযোজন কর সপ্তাহ-২০১৫’ উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা