বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিসির অগ্রিম টিকিট শুক্রবার

news-image

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার। বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া সিবিএস-২ থেকে যাত্রীরা অগ্রিম টিকিট কিনতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিআরটিসি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি। এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৪ থেকে ২০ জুলাই বিআরটিসির বাসে ঈদের বিশেষ সেবা দেয়া হবে।
বিআরটিসি সূত্র জানায়, ঢাকা ও ঢাকার বাইরের ডিপোসহ মোট ৯০০টি বাস এই সেবায় অন্তর্ভুক্ত হবে। বাসগুলো ঢাকা ও ঢাকার বাইরের ডিপো থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে। এ ছাড়া ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে। যাত্রীদের সুবিধার্থে বিআরটিসির প্রধান কার্যালয়ের একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এই ডেস্কের ফোন নম্বর হচ্ছে: ৯৫৬৪৩৬১ এবং মোবাইল নম্বর হচ্ছে: ০১৮১৮২০২১৮৬। যেকোনো তথ্য জানতে এসব ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিআরটিসির পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা