,

“বলিউডের বহু অভিনেত্রী আমাকে ঈর্ষা করেন”

news-image

‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এর বক্স অফিসের সাফল্যে এখন বুঁদ হয়ে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডের কোনও খানের সঙ্গে জোট না বেঁধে, নিজের অভিনয় ক্ষমতার জোরে কঙ্গনার শেষ দু’টি মুক্তিপ্রাপ্ত কম বাজেটের ছবি ‘কুইন’ এবং ‘তনু ওয়েডস মনু’-র সিক্যুয়েল বক্স অফিসে ভালই লাভের মুখ দেখেছে। ‘কুইন’-এ অভিনয়ের জন্যে জাতীয় পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী, তবে বলিউডে তাঁর তেমন বন্ধু নেই। এই নায়িকার দাবি, বহু অভিনেত্রী তাঁকে হিংসা করেন, তাঁর কাজের প্রতি ঈর্ষান্বিত। তাঁদের তালিকা এতটাই দীর্ঘ যে পরে তিনি একদিন এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন। ২৮ বছর বয়সি এই অভিনেত্রী ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট শহর মান্ডি থেকে মুম্বাই এসে কোনও সাহায্য ছাড়াই তাঁর বলিউডি যাত্রা শুরু করেন। রুপোলি দুনিয়াতে তিনি পা রাখেন ‘গ্যাংস্টার’ ছবির হাত ধরে। এরপর ‘ওহ লামহে’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ফ্যাশন’, ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘তনু ওয়েডস মনু’, একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। পিছন ফিরে আর তাকাতে হয়নি ছোট শহর থেকে আসা এই মেয়েকে। কঙ্গনা যেমন পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, তেমনই তাঁকে বলিউডের বেশ কিছু বাস্তব বিষয় নিয়েও মুখ খুলতে দেখা গেছে। বলিউডে পুরুষ এবং মহিলা অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে যে বিভেদ আছে সেই নিয়েও একাধিকবার মুখ খুলেছেন কঙ্গনা। তিনি মনেও করেন, টাকার ভীষণই প্রয়োজন আছে প্রত্যেকের জীবনে এবং তাঁর দাবি পুরুষ এবং মহিলা অভিনেতাদের পারিশ্রমিকের মধ্যে অবশ্যই সমতা থাকা উচিৎ। তারকারা বিভিন্ন সংস্থার পণ্যের বিজ্ঞাপন করলে, তাঁরা সেই পণ্যের খারাপ-ভালর জন্য কী দায়ী হয়? এ প্রশ্নের উত্তরে কঙ্গনার মন্তব্য, কোনও তারকাকেই পণ্যের খারাপ-ভালোর জন্য দায়ী করা যায় না। যদিও তিনি সেভাবে কোনও পণ্যের প্রচারের সঙ্গে যুক্ত নন। এদিকে সম্প্রতি কঙ্গনার বহু পুরনো ছবি ‘আই লাভ নিউ ইয়র্ক’ মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবির প্রচার করতে ছবির নির্মাতারা সিনেমাটির প্রধান জুটি কঙ্গনা বা সানি দেওল কাউকেই ডাকেননি। এমনকি কঙ্গনার অভিযোগ তাঁর সাম্প্রতিক ছবির সাফল্যের কথা মাথায় রেখেই নির্মাতার ছবিটি এই সময় রিলিজ করে দেন। এমনকি তাঁরা কঙ্গনার সঙ্গে এবিষয়ে কোনও কথাই বলেননি, তাঁর অনুমতিও নেননি, অভিযোগ অভিনেত্রীর। সূত্র: এবিপি আনন্দ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ