বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত

news-image

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর (০৩) স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার (০৮ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার (০৯ জুলাই) সক‍াল ৭টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে। সেখানে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর একই সময়ে ঢাকায় এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৬ মিলিমিটার। এছাড়া ফেনীতে ১৫২ মিলিমিটার, বরিশালে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী, সিলেট, রংপুর ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়ও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর (০৩) স্থানীয় সতর্কতা সংকেতের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর। অন্যদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলোকে দুই নম্বর (০২) স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর আরও জানায়, বুধবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। সেখানে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  এছাড়া রাজশাহী, সিলেট, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশালের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা