শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুপিসারে বিয়ের পিঁড়িতে মিনিশা

news-image

মিনিশা লাম্বাচুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন 'বাচনা হে হাসি নো' তারকা মিনিশা লাম্বা। মঙ্গলবার (৭ জুলাই) দীর্ঘদিনের প্রেমিক মুম্বাইয়ের ব্যবসায়ী রায়ান থামের সঙ্গে আদালতে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় বর-কনের পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন। এরপর উভয় পরিবারের সবাই মিলে মধ্যাহ্নভোজ করেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, রায়ান থাম হলেন অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা পূজা বেদীর কাজিন। বিয়েতে পুত্র ওমর আর কন্যা আলিয়াকে নিয়ে পূজাও উপস্থিত ছিলেন। পূজাই টুইটারে এ খবর প্রকাশ করে লিখেছেন, 'আমাদের পরিবারে তোমাকে স্বাগত মিনিশা লাম্বা। আশা করি, তোমার ও আমার ভাই রায়ানের জীবনটা সুখ আর আনন্দে কাটবে।'
সূত্রটি আরো জানিয়েছে, ২০১৩ সালে এক বন্ধুর মাধ্যমে রায়ানের সঙ্গে মিনিশার পরিচয় হয়। এর পর থেকে দুজনে ডুবে ডুবে জল খাচ্ছিলেন। মুম্বাইয়ের জুহুতে নাইটক্লাব ট্রিলজির মালিক রায়ান ও মিনিশাকে কয়েকবার সময় কাটাতে দেখা গেছে। গত বছর প্রেমের কথা স্বীকার করেন মিনিশা। অবশেষে বিয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সফল সমাপ্তি হলো।
এদিকে বলিউডে ২০০৫ সালে 'ইয়াহাঁ' ছবিতে অভিষেকেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগতা বিভাগে মনোনীত হন মিনিশা। তার অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য 'করপোরেট', 'হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড', 'দশ কাহানিয়া', 'বাচনা এ হাসিনো', কিডন্যাপ', 'শৌর্য', 'ওয়েল ডান আব্বা', 'ভেজা ফ্রাই টু', 'হাম তুম শাবানা', 'জোকার', 'জিলা গাজিয়াবাদ' প্রভৃতি। সর্বশেষ 'বিগ বস এইট' রিয়েলিটি শোতে অংশ নেন ৩০ বছর বয়সী এই তারকা।
– See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=09-07-2015&type=single&pub_no=1245&cat_id=1&menu_id=63&news_type_id=1&index=5#sthash.MeaOTU3G.dpuf