বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ওমরাহর উদ্দেশে সৌদি যাচ্ছেন খালেদা জিয়া

news-image

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটাসের একটি বিমানে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। ওমরাহ পালন শেষে ২৮ রমজান তার দেশে ফেরার কথা রয়েছে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব যাচ্ছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে, ব্যক্তিগত ফটো সাংবাদিক নুরুদ্দিন আহমেদ প্রমুখ। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খানের বিরুদ্ধে মামলা থাকায় তারা সৌদি আরব যেতে পারছেন না বলে জানা গেছে। এদিকে ওমরাহ পালনের উদ্দেশে একই দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। দুবাই বিমানবন্দরে মা ও ছেলে একত্রিত হবেন। সেখান থেকে তারা একই বিমানে সৌদি আরব যাবেন। সৌদি সরকারের আমন্ত্রণে এ সফর করছেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা