বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঈদে সড়কের জন্য দুর্ভোগ হলে ব্যবস্থা’

news-image

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদে সড়কের জন্য যদি কোন দুর্ভোগ হয়, তবে এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। 
ওবায়দুল কাদের বলেন, বছরের নয়মাস নাকে তেল দিয়ে ঘুমাব আর বাকি তিনমাস আমার সচেতন হবো তা হবে না। সারা বছরই সড়ক মেরামতের কাজ করতে হবে। তবে আমি মনে করি অতীতের যে কোন সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভাল। তিনি বলেন, ল্যান্ড রিকুইজিশন, রাস্তার পাশে বসতবাড়ি, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা থাকায়  নবীনগর-বাইপাইল-উত্তরা সড়কটি চারলেনে প্রশস্তকরণ সম্ভব হচ্ছে না। তাই ঐ পথের ২২ কিলোমিটার এলাকায় এলিভেটেডে এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হবে। মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে জয়দেবপুর-এলেঙ্গা চার লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু করা হবে। ইতোমধ্যে এই প্রকল্পের টেন্ডার প্রত্রিয়া শেষ হয়েছে ও কার্যাদেশ দেয়া হয়েছে। এসময় বিশিষ্ট কলামিষ্ট অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা