,

সরকার পেশী শক্তি দিয়ে বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে

news-image

সরকার পেশী শক্তি দিয়ে বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, মিথ্যা মামলা দিয়ে ২০ দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আমাদের আন্দোলন বন্ধ হতো না, বাসে আগুন দিয়েছে পুলিশ, পেট্রলবোমা মেরেছে পুলিশ। পুলিশ নিজেই স্বীকার করেছে। তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না?
বিএনপি চেয়ারপারসন বলেন, বিচার বিভাগ পৃথক হলেও প্রকৃত অর্থে স্বাধীন হয়নি। এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আগের যেকোনো সময়ের চেয়ে বিচার বিভাগ এখন বেশি নিয়ন্ত্রিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিচারপতি টিএইচ খান। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে