,

রণবীর-দীপিকা নাকি রণবীর-দীপিকা

news-image

চড়াই-উৎরাই পেরিয়ে বলিউড পাড়ায় অবস্থান ধরে রাখা অবশ্য সহজ ব্যাপার নয়। তবে বিষয়টি যাদের জন্য সহজ সে তালিকায় প্রথম দিকে আছেন তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সময়ের এ দাপুটে অভিনেত্রী যেসব নায়কের বিপরীতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাদের দুইজন হলেন রণবীর কাপুর ও রণবীর সিং। রণবীরের নাকি রণবীরের সঙ্গে পর্দায় তার উপস্থিতিকে দর্শকরা বেশি গ্রহণ করেছেন তা নিয়ে মতভেদ আছে। মতভেদের এই ব্যাপারটি একইভাবে আছে দীপিকার মনেও।
সম্প্রতি ডিএনএ ইন্ডিয়া'র সঙ্গে এক সাক্ষাৎকারে 'চেন্নাই এক্সপ্রেস' খ্যাত বলিউডের এ তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, তিনি নিজেও বিষয়টি নিয়ে দ্বিধান্বিত। চলতি বছরের নভেম্বর মাসে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে দীপিকার অভিনয় করা সিনেমা 'তামাশা' মুক্তি পাচ্ছে। আর রণবীরের বিপরীতে অভিনয় করা 'বাজিরাও মাস্তানি' মুক্তি পাচ্ছে ডিসেম্বর মাসে। নতুন দুই সিনেমায় কার সঙ্গে তার জুটি দশর্করা বেশি পছন্দ করবেন তা নিয়ে দ্বিধান্বিত দীপিকা। তিনি বলেছেন, আমি আসলে বিভ্রান্ত, কার সঙ্গে পর্দায় ভালো অভিনয় হয়েছে তা নিয়ে। এর আগেও ওই দুই নায়কের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা। পেয়েছেন ব্যাপক সাড়াও। সেজন্যই হয়ত একজনকে বেছে নেওয়া তার জন্য কষ্টসাধ্য। 
দীপিকা বলেন, রণবীরের সঙ্গে সিনেমায় আমি প্রথম অভিনয়ে করেছি। সিনেমাটি সাফল্য পেয়েছিল। অনেকেই বলেছেন রণবীরের সঙ্গে পর্দায় আমার উপস্থিতিটা ছিল খুবই সফল। রণবীরের সঙ্গেও অভিনয় করেছি সেটিও দর্শক ভালোভাবেই নিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ