আড্ডায় মৌসুমী-ফেরদৌসের একদিন

news-image

ক’দিন আগে রাঙামাটি ঘুরে এলেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী আর চিত্রনায়ক ফেরদৌস। চ্যানেল আই-এর আয়োজনে এই প্রথম কোনো তারকা জুটি একটি ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুদূর কোনো লোকেশনে। পাহাড়ি কন্যা রাঙামাটির বিভিন্ন মনোরম নৈসর্গিক পটভূমিতে মৌসুমী আর ফেরদৌস কাটিয়েছিলেন পুরো একটি দিন—সকাল থেকে সন্ধ্যা রাত।  
চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর ক্যামেরায় তারা খোলামেলা কথা বলেছেন তাদের চলার পথের বিভিন্ন ঘটনা, জুটিপ্রথা, সিনেমা জগত্ আর স্মৃতিজাগানিয়া কিছু বিষয় নিয়ে। সাম্প্রতিক সময়ে এই দুই তারকা অভিনীত নতুন কয়েকটি ছবির প্রসঙ্গও স্থান পেয়েছে তাদের আলাপচারিতায়। আড্ডার ফাঁকে ফাঁকে তারা কথা বলেছেন এইসব নতুন ছবির আনকোরা বেশকিছু গান নিয়ে। কথা, আবৃত্তি, গান আর লোকেশন নিয়ে সাজানো মৌসুমী ফেরদৌসের ‘একদিন সারাদিন’ নামের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইয়ের সাত দিনব্যাপী ঈদ উত্সবে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আবদুর রহমান।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার