,

বাবা এখন কথা বলতে পারছেন: সম্রাট

news-image

নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে দিন দিন। যদিও এখনও তিনি চিকিত্সকের তত্ত্বাবধানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন। আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে জানা গেছে। রাজ্জাকের শেষ অবস্থা জানান তার কনিষ্ঠ পুত্র সম্রাট। তিনি বলেন, ‘বাবা এখন অনেক ভালো আছেন। আরও এক সপ্তাহ লাগবে বাড়িতে যেতে। যদিও এখনও আইসিইউতে আছেন, তবে আইসিইউতে থাকার মতো পরিস্থিতি এখন বাবার না। উন্নত বিশ্রামের জন্যই সেখানে রাখা। বাবা এখন কথা বলতে পারছেন। সবার সাথেই কথা বলছেন। বেশ হাসি-খুশি আছেন। শ্বাসকষ্টের সমস্যাটাও এখন আর নেই। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।’ কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্জাককে। এর আগেও অনেকদিন অসুস্থ ছিলেন তিনি। অভিনয় থেকেও দূরে ছিলেন খ্যাতিমান এই অভিনেতা। হাসপাতালে ভর্তির পর প্রায় প্রতিদিনই রাজ্জাককে দেখতে যাচ্ছেন চলচ্চিত্রের অনেকেই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর