বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইদের ছবিতে আমিই হবো সেরা: পরীমনি

news-image

ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমাটি নিয়ে ‘শতভাগ আশাবাদী’ সিনেমাটির প্রধান নায়িকা পরীমনি।  বলছেন, এবারের ঈদে তার সিনেমাই সবচেয়ে ব্যবসাসফল হবে আর তিনিই হবেন ঈদের সেরা নায়িকা। অবশ্য এতটা আত্মবিশ্বাসী হওয়ার পেছনে কারণটাও বেশ শক্ত। দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফেরা এস এ হক অলিকের এই সিনেমায় পরীর নায়ক শাকিব খান। রোমান্টিক ঘরানার এ সিনেমাটিতেই প্রথমবারের মতো এ জুটিকে পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরাও। যদিও আগে একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাকিব-পরী। পরী বলছেন, “এবারের ঈদে সব সিনেমাকে পেছনে ফেলে সেরা হবে ‘আরো ভালোবাসবো তোমায়’। পরিচালক এস এ হক অলিক প্রেমের সিনেমাটি দিয়ে সত্যি তাক লাগিয়ে দেবেন। সিনেমাতে এমন কিছু রয়েছে, যা এখনই আমি বলবো না। এটুকু বলছি চমকে দেবার মতো অনেক কিছু আছে সিনেমাটিতে। আমার বিশ্বাস, আমিই হবো সেরা।” ঈদ-উল-ফিতরে পরীকে লড়তে হবে অপু বিশ্বাস,মাহিয়া মাহির মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গন হিসাব কষা শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন নায়িকার ভক্তরা কথার লড়াই শুরু করেছেন। তবে পরীর কথায় তার কোনো আঁচ পাওয়া গেলো না। প্রতিযোগিতার কথা উড়িয়ে দিয়ে পরী বললেন, “কিসের প্রতিদ্বন্দ্বিতা! আমার সিনেমাটির আশপাশে আর কোনো সিনেমা থাকবে না। প্রতিযোগিতার তো কোনো প্রশ্ন আসে না। আমি কারও সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতায় নেই।” শাকিব খানকে নিয়ে তার মন্তব্য, “শাকিবকে কখনও সুপারস্টার মনে হয়নি আমার। শাকিব ভীষণ সাহায্য করেছেন প্রতিটি পদক্ষেপে। তার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ।” পরী এখন অভিনয় করছেন শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’, সাখাওয়াত হোসেন পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ সিনেমাতে। খুব শিগগিরই ওয়াজেদ আলী সুমনের ‘দরদিয়া’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটিতে পরী প্রথমবারের মতো জুটি বাঁধবেন আরেফিন শুভর সঙ্গে। এছাড়াও হাতে আছে ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ সিনেমাতে। পরী জানান, বাণিজ্যিক সিনেমার প্রতি বেশি আগ্রহী হলেও ভিন্ন ধারার এবং ফোকধর্মী সিনেমার প্রতিও ঝোঁক রয়েছে। ডি এ তায়েব পরিচালিত ‘সোনা বন্ধু’ সিনেমায় কাজ করছেন, অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন 'মহুয়া সুন্দরী' সিনেমাটি। ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষিক্ত পরীমনি অভিনয় করে ফেলেছেন ৪০টিরও বেশি সিনেমায়। অভিনীত সিনেমাগুলোর মধ্যে মুক্তি পেয়েছে মাত্র দুটি – ‘ভালোবাসা সীমাহীন’ এবং ‘পাগলা দিওয়ানা’।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা