বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বৈধ অস্ত্রের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

news-image

 দেশে বৈধ অস্ত্রের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশি¬ষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বিষয়ে নানামুখি অভিযোগ ওঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্রের লাইসেন্সের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে কারা কারা কি পরিচয়ে কিভাবে এসব অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তাও পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগ নতুন নয়। গত ১৩ এপ্রিল রাতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এবং মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি মাতাল অবস্থায় লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালালে নিহত হয় দুজন। অভিযোগ রয়েছে, বছরে সর্বনি¤œ ৩ লাখ টাকা ইনকামট্যাক্স পরিশোধের প্রমাণ এবং কোন খাত থেকে বার্ষিক আয় কি তার বিবরণ ও আনুষঙ্গিক শর্ত পূরণ ছাড়াই ২০১০ সালে অস্ত্রের লাইসেন্স পান রনি।
এর আগে আলোচিত যুবলীগনেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যামামলার পলাতক আসামি যুবলীগনেতা সাখাওয়াত হোসেন চঞ্চল ও তার পরিবারের সদস্যদের নামে ৬টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া গেছে। মিল্কি হত্যার প্রধান আসামি তারেকের নামেও ছিল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। ২০১১ সালে পল¬বীতে এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা আদায়ের সময় দেলোয়ার হোসেন নামে একজনকে বৈধ অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। ২০১০ সালে রাজধানীতে বন্দুকযুদ্ধে আন্ডারওয়ার্ল্ড ডন সুইডেন আসলামের ভাগ্নে চঞ্চলের কাছ থেকেও লাইসেন্স করা অস্ত্র উদ্ধার করে র‌্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মহাজোট সরকারের আমলের তিন হাজারেরও বেশি অস্ত্রধারীর বিরুদ্ধে শর্তভঙ্গ করে অবৈধভাবে বৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ জমা হয়েছে মন্ত্রণালয়ে। সরকার দলীয় প্রভাবশালী নেতার নামও রয়েছে তালিকায়। অস্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগে সারাদেশে ফৌজদারি মামলা হয়েছে প্রায় ৫শ। এছাড়াও জালিয়াতি করে অস্ত্রের লাইসেন্স নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। আবার নিরাপত্তার নামে ক্ষমতাসীন দলের বড় একটা অংশ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মালিক। এর মধ্যে ২ হাজারের অধিক ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের নেতা। যাদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-সহ গুরুতর অভিযোগ রয়েছে।
অতীতেও বিএনপি-জামায়াত চার দলীয় জোট সরকারের সময় রাজনৈতিক তদবিরে প্রায় সাড়ে ৯ হাজার বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা