বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসে যোগ দিতে সিরিয়ায় গেছে বাংলাদেশি এক পরিবার

news-image

নিজ দেশ ঘুরে আবাসস্থল যুক্তরাজ্যে ফেরার পথে হঠাৎ উধাও হয়ে গেছে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবার। জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে বেডফোর্ডশায়ারের লুটন শহরে বসবাসরত ১২ সদস্যের ওই পরিবার সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্য পুলিশ। নিখোঁজ ওই পরিবারে তিনটি শিশুও রয়েছে। পরিবারটির সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল মান্নান (৭৫), তার স্ত্রী মিনারা খাতুন (৫৩), তাদের মেয়ে রাজিয়া খানম (২১), ছেলে মোহাম্মদ জায়েদ হুসাইন (২৫), মোহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মোহাম্মদ আবিল কাশেম সাকের (৩১) এবং তার স্ত্রী সাঈদা খানম (২৭); মোহাম্মদ সালেহ হুসাইন (২৬), তার স্ত্রী রশানারা বেগম (২৪) এবং তাদের তিন সন্তান, যাদের বয়স এক থেকে ১১ বছর। যুক্তরাজ্য পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানায়, গত ১০ এপ্রিল এই পরিবারটি বাংলাদেশে যায়। এক মাস পর ১১ মে তারা ফেরার জন্য রওনা হন।পরে ১১ মে তারা ইস্তাম্বুল পৌঁছয়। সেখান থেকে ৩ দিন পর তাদের লন্ডন হিথরো বিমানবন্দরে পৌঁছার কথা থাকলেও তারা আসেনি।

পরিবারটি তুরস্ক থেকে সিরিয়া গেছে এই সন্দেহ প্রকাশ করে বেডফোর্ডশায়ার পুলিশ জানায়, পরিবারটি ঠিক কবে নাগাদ সীমান্ত অতিক্রম করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।বিষয়টির তদন্ত চালাচ্ছে তারা। ওই পরিবারের কয়েকজন নারী উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে ধারণা স্থানীয়দের। তাদের সন্দেহ, গ্রেফতার এড়াতে তারাই পুরো পরিবারটি নিয়ে যুক্তরাজ্য ছেড়েছেন। এ বিষয়ে কমিউনিটি নেতা আশুক আহমেদ টেলিগ্রাফকে বলেন, ওই পরিবারটিকে  ৩৫ বছর ধরে চিনি।তারা ছুটি কাটানোর জন্য দেশে (বাংলাদেশে) যাওয়ার কথা জানিয়েছিল, এনিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না। আমার ধারণা ফেরার পথে তুরস্কে তাদের আটকানো হয়। তিনি আরও বলেন, তারা যখন নির্ধারিত সময়ে যুক্তরাজ্যে ফিরল না, তখন তাদের পরিবার থেকে উদ্বেগ জানানো হয়।তারা সন্দেহ প্রকাশ করে যে সম্ভবত সিরিয়ায় গেছে পরিবারটি। স্থানীয় পুলিশ জানায়, যুক্তরাজ্যে থাকা স্বজনদের সঙ্গে পরিবারটি যোগাযোগ করেছে বলে তারা জানতে পেরেছেন। তবে তারা কোথায় রয়েছেন, তা এখনও নিশ্চিত হতে পারেননি। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা