বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ট্রলারে মানব পাচার, সে ট্রলারেই ইয়াবা বহন

news-image

কক্সবাজার থেকে যেসব ট্রলারে মানব পাচার হয়, সেগুলোই মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে ফেরে। ইয়াবা চোরাচালানিদের বড় অংশই এখন মানবপাচারের সঙ্গে জড়িত। মানব পাচার ও ইয়াবার চোরাচালানের দুই তালিকায়ও একই ব্যক্তিদের নাম রয়েছে। আর এ দুই কাজের কেন্দ্র হিসেবে মিয়ানমার সীমান্তবর্তী ‘সীতা পাহাড়ে’র কথা ওঠে এসেছে বারবার। কক্সবাজার পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, স্থানীয় লোকজন ও উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। জাতিসংঘ উদ্বাস্তু সংস্থার ইউএনএইচসিআর) হিসেব অনুযায়ী, ২০১২ সাল থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার লোক সাগরপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছে। আর পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ড চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত নদীপথে পাচারের সময় ৩২ লাখ ৪৫ হাজার ৪০১ পিচ ইয়ারা জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৯৭ কোটি টাকা। টেকনাফ থেকে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার করেছে ৪২ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ প্রথম আলোকে বলেন, ‘একসময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মানব পাচার হতো। পরে চট্টগ্রামের বিভিন্ন উপকূলেও ছড়িয়ে পড়ে। এসব এলাকা থেকে লোক তুলে ট্রলারে করে প্রথমে সীতা পাহাড়ের কাছে নেওয়া হয়। এর পর বড় জাহাজে করে তাদের গন্তব্যে পাঠানো হয়। একই স্থানে মিয়ানমার থেকে আস ইয়াবা বাংলাদেশি ট্রলারে করে দেশে আনা হয়। আমরা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায়ই এমন অনেক ট্রলার ও মাঝিদের আটক করেছি’।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা