বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি দলের লুটপাটে সুইস ব্যাংকে টাকা ও দেশে বাড়ছে দারিদ্রতা : খালেদা

news-image


এই সরকারের আমলে একদিকে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে অন্যদিকে বাংলাদেশে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শনিবার জাতীয় পার্টি (কাজী জাফর ) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সকল রাজনৈতিক দল সমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ভোটবিহীন সরকার ক্ষমতায় রয়েছে। তাই জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। দেশে বেড়ে চলেছে দুর্নীতি , গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, চাদাবাজি। সরকারি দলের লোকেরা লুটপাটে ব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, আসুন কে ছোট কে বড় রাজনৈতিক দল এসব কথা না ভেবে দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করি। কারণ এই সরকারের আমলে একদিকে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে অন্যদিকে বাংলাদেশে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। শনিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (বসুন্ধরায়) জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনীবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনদের সম্মানে ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি (কাজী জাফর) এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা