রাজ্জাককে ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য
ডেস্ক রির্পোট : চিকিৎসার জন্য বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ঢাকায় আনা হয়েছে। তাকে পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। চিকিৎসা গ্রহণের পর তিনি তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় যেতে পারেন। গতকাল রাতে সড়ক পথে কক্সবাজার থেকে তিনি ঢাকা পৌঁছান। টেকনাফ বিজিবির প্রধান আবুজার আল জাহিদ জানিয়েছেন, ঢাকায় চিকিৎসা শেষে নায়েক রাজ্জাক ছুটি নিয়ে নাটোরে তার বাড়িতে যেতে পারবেন। আট দিন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির হাতে আটক থাকার পর ২৫ শে জুন মংডুতে পতাকা বৈঠকের পর দেশে ফিরিয়ে আনা হয় রাজ্জাককে। ১৭ই জুন টেকনাফ সীমান্তের নাফ নদীতে টহল দেয়ার সময় রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ওই ঘটনায় বিপ্লব কুমার নামে একজন সিপাহী গুলিবিদ্ধ হন।











