,

আমরা কেন পাল্টা গুলি করতে পারি না? সংসদে হাজী সেলিম

news-image

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম জাতীয় সংসদে বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে হাতকড়া পরায়নি, তারা ১৬ কোটি বাঙালির হাতে হাতকড়া পরিয়েছে।সোমবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন হাজী সেলিম। তিনি বলেন, ‘মিয়ানমারের বিজিপি আমাদের সঙ্গে বেয়াদবি করলেও আমরা কিছুই করতে পারছি না। আমরা এতো টাকা খরচ করছি আমাদের বিজিবির পেছনে, তাদের কাছ থেকে কি পাচ্ছি? মিয়ানমারের বিজিপি আমাদের সদস্যদের গুলি করে, তুলে নিয়ে যায়। এখানে আমরা কেন প্রতিরোধ গড়তে পারি না, তাদের পাল্টা গুলি করতে পারি না? তার মানে কি আমাদের বিজিবি শক্তিশালী না?’ হাজী সেলিম বলেন, ‘রাজ্জাককে ধরে নেয়ার পর মিয়ানমারের বিজিপি তাদের ফেসবুকে যে কয়েকটি ছবি প্রকাশ করেছে, এর মধ্যে একটি ছবিতে রয়েছে রাজ্জাককে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। যে হাতকড়া শুধু রাজ্জাকের হাতে রাখে নাই, এটি ১৬ কোটি মানুষের হাতে পরানো হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের বিজিবি এখন পর্যন্ত রাজ্জাককে ফিরিয়ে আনার বিষয়ে কেন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি? মিয়ানমারের বিজিপি আমাদের সঙ্গে বেয়াদবি করছে। আমরা কিছুই করতে পারছি না। না কূটনীতি দিয়ে, না আমাদের বর্ডার গার্ডের মাধ্যমে।’ হাজী সেলিম বলেন, ‘সবাই জানে মিয়ানমারের বিজিপি সদস্যরা ইয়াবা, মাদক ব্যবসাসহ এমন কিছু নেই তারা করে না। তারা আমাদের বিপ্লব কুমারকে গুলি করে রাজ্জাককে তুলে নিয়ে গেল। এতদিন হওয়ার পরও কেন আমরা এর কোনো সুরাহা করতে পারছি না?’ তিনি রাজ্জাককে দ্রুত ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। কূটনৈতিক ততপরতার সমালোচনা করেন হাজী সেলিম বলেন, ‘সবাই জানে আমাদের কূটনৈতিক নীতি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আর সরকারের সকল চালিকাশক্তি থাকা সত্ত্বেও কেন আমরা পারি না, তাহলে আমরা কি শুধু গুলিই খাব?’ দু’দেশের বিজিবি-বিজিপির মধ্যে সুসম্পর্ক না থাকার অভিযোগ তুলে তিনি বলেন, দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে এটা হতো না। ৫ দিন হয়ে গেলেও বিজিবি কেন এখনো নায়েক রাজ্জাককে ফেরত আনতে পারল না? বিজিবি যদি শক্তিশালী হতো তাহলে এটা হতো না। এর আগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে অপহরণের ঘটনা জাতির জন্য লজ্জার মন্তব্য করে বলেন, “বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে গেছে। লুঙ্গি পরিহিত নায়েক রাজ্জাককে হাতকড়া পরা ছবি ছাপা হয়েছে সেদেশের পত্রিকায়। এ চিত্র দেখে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে আসে।” গত বুধবার টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্তে বিজিবির টহল দলের উপর গুলি বর্ষণ করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি’র জওয়ানরা। এ সময় এক বিজিবি জওয়ান গুলিবিদ্ধ হন এবং বিজিবি নায়েক রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় বিজিপি। এ নিয়ে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও বিজিপি কোনো সাড়া দেয়নি। উল্টো মিয়ানমার পুলিশের হেফাজতে নায়েক আব্দুর রাজ্জাককে হাতকড়া পরিয়ে রাখার ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাক অবৈধভাবে মিয়ানমারের জলসীমানায় প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। মিয়ানমারের প্রচলিত আইনে বিচার প্রক্রিয়া শেষেই তাকে ফেরত দেয়া হবে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে