,

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ।

news-image

একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তার সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহাসচিবের মুখপাত্র ফারহান হক। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বৃহস্পতিবার জানান, নভেম্বরে ঢাকায় পার্টনার্স ইন পপুলেশন অ্যন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সম্মেলনে অংশ নিতে মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। “আজও মহাসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তবে ঢাকা সফর সম্পর্কে তিনি কিছু বলেননি।” মহাসচিবের মুখপাত্র ফারহান হকও  একই কথা বলেছেন। “ঢাকা সফর সম্পর্কে জানানোর মত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নেই।” জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে কাজের জন্য বাংলাদেশ, ভারত, চীনসহ নিম্ন ও মধ্যম আয়ের ২৬ দেশের এই জোট পিপিডির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। ঢাকায় পিপিডির সদর দপ্তরেই আগামী নভেম্বরে এই সম্মেলন হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ