সীমানা চুক্তি মানার শর্তে রাজ্জাককে ফেরত দেয়া হয়েছে (ভিডিও)
এখন থেকে উভয় পক্ষের তথ্য আদান প্রদানের ভিত্তিতে এবং সীমানা চুক্তি মেনে চলার শর্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর পিলখানায় সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, বিকেল ৫টা ৩০ মিনিটে রাজ্জাকের সঙ্গে থাকা অস্ত্র, গুলি ও আনুষঙ্গিক জিনিসপত্রসহ তাকে ফেরত দেয়া হয়।
তিনি আরও বলেন, নায়েক রাজ্জাকের বিষয়টি নিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা আলোচনা হয়। রাজ্জাক সুস্থ আছেন বলেও জানান বিজিবি মহাপরিচালক।
আজিজ বলেন, ১৭ জুন যে ঘটনাটি ঘটে তাতে দু’পক্ষের মধ্যে কিছুটা ভুল ছিল। ১৭ জুন যখন রাতে একটি টহল বাহিনী দুটি নৌকা নিয়ে টহল দিতে থাকে, নৌকা দুটিতে তিন জন করে মোট ছয় জন সদস্য ছিল। তাদের দলনেতা ছিল রাজ্জাক। কিন্তু যখন তারা টহল শেষ করে ভোর ৫টা দিকে ক্যাম্পে ফিরছিল তখন আসার পথে এক জায়গায় কিছু লোক এবং নৌকা দেখে তারা সেখানে থামে এবং তাদের সার্চ করে। কিন্তু আমাদের একটি ভুল ছিল আমাদের নৌকাটি প্রায় সীমানা অতিক্রম করে ৪শ’থেকে ৫শ’ গজ দূলে চলে গিয়েছিল কিন্তু নদীতে টহল দেওয়ার সময় আমাদের ৭৫-১০ গজের মধ্যে থাকতে হবে। তখন মিয়ানমার থেকে সিভিল পোশাক পড়া কয়েকজন লোক এসে তাদের চলে যেতে বলে। কিন্তু এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতি হয়। পড়ে গুলি বিনিময়ও হলে আমাদের বিজিবি সদস্য বিপ্লব গুলিবিদ্ধ হয়। এবং এক পর্যায়ে মিয়ানমার থেকে আরও একটি ট্রলার এসে রাজ্জাককে জোর করে ধরে নিয়ে যায়।
https://www.youtube.com/watch?v=udUO93SGYcU











