শাহজালালে ৪ কেজি সোনাসহ যাত্রী আটক

news-image

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানুর রহমান (৪০) নামে এক যাত্রীর কাছ থেকে চার কেজি সোনা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, মিজানুর তার পোশাকের মধ্যে সোনার চারটি বার লুকিয়ে রেখেছিলেন। প্রতিটি বারের ওজন এক কেজি করে। এসব স্বর্ণের মূল্য দুই কোটি টাকা। মিজানুর রহমান বেলা ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ভেতরে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। আনুষঙ্গিক কাজ শেষে বের হওয়ার পর বিমানবন্দরের বাইরে গোলচত্বর থেকে মিজানুরের মালামাল তল্লাশির সময় সোনা জব্দ করা হয়

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার